ভোটের দিনে প্রার্থীদের ব্যস্ততা: লাইনে দাঁড়িয়ে ভোট সনৎ দে, ভোট দিলেন মানস-কল্লোল, ছোলা ভাজায় চর্চায় সায়নদীপ

ভোটের দিনে প্রার্থীদের ব্যস্ততা: লাইনে দাঁড়িয়ে ভোট সনৎ দে, ভোট দিলেন মানস-কল্লোল, ছোলা ভাজায় চর্চায় সায়নদীপ

Reported by Manoj Das

ভোটের দিন বিভিন্ন বিধানসভা কেন্দ্রে নজরে এল প্রার্থীদের ভিন্ন ছবি। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোটদান থেকে শুরু করে বুথে গিয়ে জনসংযোগ—সব মিলিয়ে জমে উঠল গণতন্ত্রের উৎসব।

নৈহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সনৎ দে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়েই সপরিবারে নিজের ভোট দেন। নৈহাটি কেন্দ্রের দেউলপাড়া ২ নম্বর পাম্প হাউসের ১৫১ নম্বর বুথে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দেন তিনি। ভোটারদের সঙ্গে একসারিতে দাঁড়িয়ে তিনি বার্তা দেন, তিনি মানুষেরই একজন।

অন্যদিকে কামারহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী মানস মুখার্জি নিজের ভোট দেন ভৈরব গাঙ্গুলী কলেজ বুথে।

কামারহাটি কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী কল্লোল মুখার্জিও সপরিবারে ভোট দেন। ভোট দিয়ে তিনি বলেন, কংগ্রেস একটি ঐতিহাসিক দল এবং দেশের রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা মানুষ জানেন।

 

এদিকে দিনের শেষে বরানগর বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) প্রার্থী সায়নদ্বীপ মিত্র বেলঘড়িয়া আনন্দম ক্লাবের ভোটকেন্দ্রে ভোট দিতে এসে খোশমেজাজে ছোলা ভাজা খান। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে এবং তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। মজার ছলে জানান, জয়ের পর সকলকে ছোলা ভাজা ও মুড়ি খাওয়াবেন।

Leave a Reply

Translate »