প্রতিবেদন: বিনয় রায় | GT Live News
মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোটে উত্তেজনা চরমে পৌঁছেছে। আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির ও শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে রীতিমতো বচসা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে স্থানীয় প্রশাসন ও সিআরপিএফ জওয়ানরা।
তৃণমূল কর্মীদের অভিযোগ, হুমায়ুন কবির নওদার একটি বুথে এসে ‘দাদাগিরি’ করেন। এর জেরেই উত্তেজনা ছড়ায়। পাল্টা পদক্ষেপ হিসেবে হুমায়ুন কবিরের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এদিন সকালে সোমপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোট দেন হুমায়ুন কবির। তার পরই নওদার ঘটনায় সরব হন উভয়পক্ষের সমর্থকরা।

