বরানগরে প্রভাতী প্রচারে সিপিএম প্রার্থী সায়নদ্বীপ মিত্র, তৃণমূল-বিজেপিকে কটাক্ষ

বরানগরে প্রভাতী প্রচারে সিপিএম প্রার্থী সায়নদ্বীপ মিত্র, তৃণমূল-বিজেপিকে কটাক্ষ

Reported By Manoj Das

বরানগর(26/03/2026)-নির্বাচনের আগে সকাল সকাল প্রভাতী প্রচারে বেরিয়ে পড়লেন বরানগরের সিপিআই(এম) প্রার্থী সায়নদ্বীপ মিত্র। এলাকার বিভিন্ন পাড়ায় জনসংযোগ করেন তিনি। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শোনেন এবং আগামী পাঁচ বছরে বরানগরের উন্নয়নের জন্য কী কী পরিকল্পনা রয়েছে, সেই কথাও তুলে ধরেন ভোটারদের সামনে।

এদিন প্রচারে সায়নদ্বীপ মিত্র বলেন, খেটে খাওয়া মানুষের উন্নয়নই বামেদের মূল লক্ষ্য। আগামী পাঁচ বছরের জন্য তাঁকে সুযোগ দেওয়ার আবেদন জানান তিনি।

অন্যদিকে বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষও প্রচারে মানুষের কাছে পাঁচ বছরের জন্য সুযোগ চেয়েছেন। তবে উন্নয়ন নিয়ে বিজেপির দাবিকে কটাক্ষ করে সিপিএম প্রার্থী বলেন, বরানগরের মানুষ বাস্তব উন্নয়ন চান, শুধু প্রতিশ্রুতি নয়।

এদিকে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগরের বাসিন্দাদের ‘গামলা’ বলে মন্তব্য করেছেন বলে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়েও প্রতিক্রিয়া দেন সায়নদ্বীপ মিত্র। তিনি বলেন, একজন অভিনেত্রী হিসেবে তিনি হেরে গেলে আবার অভিনয় জগতে ফিরে যাবেন, কিন্তু এলাকার মানুষের সমস্যার সমাধান করাই তাঁর মূল লক্ষ্য।

 

এখন দেখার বিষয়, খেটে খাওয়া মানুষের উন্নয়নের বার্তা নিয়ে বামেদের এই প্রার্থী বরানগরের ভোটারদের কতটা আস্থা অর্জন করতে পারেন। ফলাফলেই মিলবে সেই উত্তর।

Leave a Reply

Translate »