Reported By Manoj Das
উত্তর ২৪ পরগনার পানিহাটিতে বিজেপি প্রার্থী অভয়ার মায়ের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি প্রায় ৪০ মিনিট ধরে অভয়ার মা ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
সূত্রের খবর, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পানিহাটির রাজনৈতিক পরিস্থিতি, সংগঠন শক্তিশালী করা এবং প্রচারের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। স্থানীয় স্তরে বিজেপির সংগঠন আরও মজবুত করার বিষয়েও কথা বলেন বিরোধী দলনেতা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান, পানিহাটিতে বিজেপির পক্ষে ইতিবাচক পরিবেশ তৈরি হচ্ছে এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে শুভেন্দু অধিকারীর এই সফর পানিহাটির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

