বহরমপুরে ওয়াটার ফেসিলেটরদের ডেপুটেশন | মাসিক কাজ ও বকেয়া মেটানোর দাবি

বহরমপুরে ওয়াটার ফেসিলেটরদের ডেপুটেশন | মাসিক কাজ ও বকেয়া মেটানোর দাবি

২৮শে জানুয়ারি, বহরমপুরে পশ্চিমবঙ্গ ওয়াটার ফেসিলেটর ইন মনিটরিং ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে  DM অফিসের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ওয়াটার ফেসিলেটরদের মাসিক ভিত্তিতে নিয়মিতভাবে কাজ দিতে হবে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বকেয়া থাকা তাঁদের প্রাপ্য পারিশ্রমিক অবিলম্বে সম্পূর্ণরূপে বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়।ডেপুটেশনে অংশগ্রহণকারী কর্মীরা অভিযোগ করেন, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা তাঁদের প্রাপ্য অর্থ সঠিকভাবে প্রদান করছেন না। অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বকেয়া টাকা আটকে রাখা হচ্ছে, যার ফলে চরম আর্থিক সংকটের মুখে পড়ছেন ওয়াটার ফেসিলেটররা।সংগঠনের সদস্যরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তাঁরা।এই ডেপুটেশনকে কেন্দ্র করে DM অফিস চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।

Leave a Reply

Translate »
error: Content is protected !!