প্রতিবেদন: মনোজ দাস
পানিহাটি, ২৮ এপ্রিল, ২০২৬:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের শেষ প্রচারের দিন আজ। আজ দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে পানিহাটি বিধানসভা কেন্দ্রের আগরপাড়া মহাজাতি নগরের নর্থ স্টেশন রোড ধরে সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্তর সমর্থনে প্রচার করতে করতে সিপিআইএম কর্মী সুরজিৎ মুখার্জি, তাঁর ২১ বছরের মেয়ে শ্রীলেখা মুখার্জি, এক টোটো চালক ও অন্য কর্মীরা যাচ্ছিলেন। সেই সময় সেন্ট্রাল মোড় পেরনোর পরেই বিজেপির বহিরাগত কর্মীরা তাদের টোটো দাঁড় করিয়ে ফ্লেক্স ছিঁড়ে দেয় এবং সুরজিৎ মুখার্জি ও তাঁর মেয়ে শ্রীলেখা মুখার্জিকে মারধর করে।
উল্লেখ্য, ওই সময় কাছেই সেন্ট্রাল মোড়ে বিজেপির সভা চলছিল, এবং মঞ্চে উপস্থিত ছিলেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
খবর পেয়ে আহতরা খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে আজ বিকেলে আগরপাড়া স্টেশন থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি নর্থ স্টেশন রোড ও নীলগঞ্জ রোড হয়ে সেন্ট্রাল মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন:
অনির্বাণ ভট্টাচার্য – সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সদস্য
কলতান দাশগুপ্ত – পানিহাটি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী
আয়ত্রী গুহ – সর্বভারতীয় গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রী ও সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য
প্রতিবাদ মিছিল ও সভায় পানিহাটি ১ নম্বর এরিয়া কমিটির ছাত্র, যুব, মহিলা ও সিপিআইএম কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।

