প্রতিবেদন: মনোজ দাস
রাত পোহালেই দ্বিতীয় দফার ভোট। তার ঠিক আগে চাঞ্চল্যকর খবর নোয়াপাড়া বিধানসভা থেকে। অভিযোগ, নোয়াপাড়ার বিভিন্ন এলাকায় “শহীদ বিকাশ বসুর স্ত্রী” নাম করে লিফলেট বিলি করা হচ্ছে। এই ঘটনায় সরব হয়েছেন বিদায়ী বিধায়ক তথা শহীদ বিকাশ বসুর স্ত্রী মঞ্জু বসু।
প্রসঙ্গত, এ বছর নোয়াপাড়া থেকে তৃণমূল কংগ্রেস মঞ্জু বসুকে টিকিট দেয়নি। উল্টো গত ৬ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চ থেকেও তাকে নামিয়ে দেওয়া হয়। এরপর তিনি রাজনীতি থেকে অবসর নেন।
এবার তৃণমূলকে ‘বিকাশ বসুর নাম ভাঙিয়ে চলার’ জন্য ভোট না দেওয়ার আবেদন জানিয়েছেন মঞ্জু বসু। তার অভিযোগ, দল বিকাশ বসুর নাম ব্যবহার করলেও তার স্ত্রীকে অবহেলা করছে।

