গতকাল অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারী 2025 রাতে একটি গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ মুর্শিদাবাদের জলঙ্গি থানার বাগমারা পুরা বটতলা এলাকায় অবস্থানরত সন্দেহভাজন পিন্টু মন্ডলকে গ্রেফতার করেছে। অভিযানে উদ্ধার হয় দুটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং দুটি খালি ম্যাগাজিন।
এলাকাটিতে অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় পুলিশি উপস্থিতি এবং নজরদারি বাড়ানোর উদ্যোগ নেয়। পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে আজ জেলা আদালতে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনার পর উদ্বেগ বেড়ে গেছে, কারণ সীমান্ত এলাকা হওয়ায় অবৈধ অস্ত্র এবং অপরাধের প্রবণতা বেশি। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে যাতে সীমান্ত অঞ্চলে আইনশৃঙ্খলা বজায় রাখা যায়।