ভোটের আগে উত্তপ্ত বেলঘড়িয়া, উজালা গ্যাস পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা

ভোটের আগে উত্তপ্ত বেলঘড়িয়া, উজালা গ্যাস পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা

প্রতিবেদন: মনোজ দাস

রাত পোহালেই রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচন। তার ঠিক আগে কেন্দ্রীয় সরকারের অন্যতম প্রকল্প উজালা গ্যাস পরিষেবা নিয়ে চরম অসন্তোষ ছড়াল কামারদী পৌরসভার বেলঘড়িয়ায়।

এদিন সকাল থেকে নীলগঞ্জ রোডের ধারে গ্যাস ডিলারের অফিসের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকেন বহু গ্রাহক। তাদের অভিযোগ – বুকিং করে স্লিপ পাওয়ার পরেও মিলছে না সিলিন্ডার।

ক্ষোভে ফেটে পড়ে গ্রাহকরা জানান:

  • বেআইনিভাবে গ্যাস চলে যাচ্ছে কালোবাজারি মাধ্যমে।

  • অগ্রিম টাকা নেওয়া হয়েছে, কিন্তু ভর্তি সিলিন্ডার মিলছে না।

  • প্রতিদিন প্রতিশ্রুতি দিয়ে হেনস্থা করা হচ্ছে।

এদিন ডিলারের অফিসের শাটার নামিয়ে দেন কর্মীরা। ডিলারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কথা বলতে চাননি। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহকরা। দীর্ঘক্ষণ ধরে চলে প্রতিবাদ।

ভোটের আগে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের পরিষেবা ঠিকমতো না পেয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

Leave a Reply

Translate »