১১তম পানিহাটি উৎসব শুরু | অমরাবতী ময়দানে জমজমাট আয়োজন

১১তম পানিহাটি উৎসব শুরু | অমরাবতী ময়দানে জমজমাট আয়োজন

পানিহাটির অমরাবতী ময়দানে শুরু হলো বহু প্রতীক্ষিত ১১তম পানিহাটি উৎসব। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। সংস্কৃতি, বিনোদন ও পারিবারিক আনন্দের মিলনস্থল হয়ে উঠেছে অমরাবতী ময়দান।

উৎসবের শেষ দিনে, অর্থাৎ ৩১শে ডিসেম্বর রাতে, থাকছে বর্ণাঢ্য বাজি প্রদর্শনী। সেই আলোর রোশনাইয়ের মধ্য দিয়েই পর্দা নামবে এবারের ১১তম পানিহাটি উৎসবের।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিনিধি। অনুষ্ঠানে যোগ দেন অধ্যাপক সৌগত রায়, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, খরদাহের বিধায়ক ও মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। তাঁদের উপস্থিতিতে উৎসবের সূচনা আরও বর্ণাঢ্য হয়ে ওঠে।

লোকসংস্কৃতি, সংগীতানুষ্ঠান, নাচ, হস্তশিল্পের স্টল ও বিভিন্ন ধরনের খাদ্য স্টলে ভরপুর এই উৎসব ঘিরে ইতিমধ্যেই পানিহাটিতে উৎসবের আবহ তৈরি হয়েছে। পরিবার-পরিজন নিয়ে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো।

শহরের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি স্থানীয় শিল্পীদের মঞ্চ দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর এই পানিহাটি উৎসবের আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা।

Leave a Reply

Translate »