নির্বাচনের আগেই আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক, চাঞ্চল্য জলঙ্গিতে

নির্বাচনের আগেই আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক, চাঞ্চল্য জলঙ্গিতে

Reported By Binoy Roy

মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবরামপুর সরদারপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে সন্দেহভাজন অবস্থায় আমিনুল হক নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আমিনুল হকের বাড়ি জলঙ্গি থানার এলাকাতেই। নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ঘোরাঘুরির কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পর তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতকে আজ শনিবার বহরমপুর জেলা আদালতে তোলা হবে। আদালতের কাছে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানা গেছে।

 

নির্বাচনের আগে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Translate »