ভোট মিটতেই আইপ্যাক ডিরেক্টরের জামিন! ইডি-র ভূমিকা নিয়ে বিস্ফোরক অধীর চৌধুরী।

ভোট মিটতেই আইপ্যাক ডিরেক্টরের জামিন! ইডি-র ভূমিকা নিয়ে বিস্ফোরক অধীর চৌধুরী।

Reported By:- Binoy Roy

দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষের পর সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরলেন কংগ্রেস নেতা Adhir Ranjan Chowdhury

তিনি দাবি করেন, দুই দফা মিলিয়ে প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছে। তবে SIR প্রক্রিয়ার জেরে প্রায় ৩৪ লক্ষ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন বলে অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য, এত বড় সংখ্যক ভোটার কমে যাওয়া সত্ত্বেও উচ্চ ভোটদানের হার প্রশ্ন তুলছে—“এটা কি পরিবর্তনের ইঙ্গিত, না প্রত্যাবর্তনের?”

এছাড়াও আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চন্দেলের জামিন প্রসঙ্গেও প্রশ্ন তোলেন Adhir Ranjan Chowdhury। তিনি বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) জামিনের বিরোধিতা করেনি এবং ভোট শেষ হতেই জামিন মঞ্জুর হয়েছে। এতে তিনি প্রশ্ন তোলেন, “তাহলে কি এই গ্রেফতারি শুধুই ভোটের সময়ের জন্য ছিল?”

অন্যদিকে রাজনৈতিক মহলে পাল্টা দাবিও উঠে এসেছে। বিজেপি নেতা Samik Bhattacharya দাবি করেছেন, “তৃণমূল অবলুপ্তির দিকে এগোচ্ছে।”
পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী Mamata Banerjee দাবি করেন, “২০০-র বেশি আসনে জয় নিশ্চিত।”

গতকালের দ্বিতীয় দফার ভোটে শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগও উঠে এসেছে বলে জানান Adhir Ranjan Chowdhury

এছাড়া একাধিক বুথে ইভিএমে ‘ব্ল্যাক টেপ’ বা ‘সেলো টেপ’ লাগানোর অভিযোগ সামনে এসেছে। তাঁর দাবি অনুযায়ী, মোট ৭৭টি বুথে এই ধরনের অভিযোগ উঠেছে—ফলতায় ৩২, মগরাহাটে ১৩, ডায়মন্ড হারবারে ২৯ এবং বজবজ এলাকায় কয়েকটি বুথে।

ভোট গণনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আইনি লড়াই শুরু হয়েছে। আইনজীবী ও সাংসদ Kalyan Banerjee এই বিষয়ে মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

সমগ্র পরিস্থিতি ঘিরে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে এবং এখন নজর গণনার দিনের দিকে।

Leave a Reply

Translate »
error: Content is protected !!