Reported By Jakaria
মালদা | হরিশ্চন্দ্রপুর(27/03/2026)
রামনবমী উপলক্ষে মালদার হরিশ্চন্দ্রপুরে দেখা গেল সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ছবি। হরিশ্চন্দ্রপুর থানা মোড়ে আয়োজিত রামনবমীর মিছিলে অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে উপস্থিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও ‘গরিবের বন্ধু’ নামে পরিচিত মতিবুর রহমান।
প্রচণ্ড গরমের মধ্যে মিছিলে অংশ নেওয়া মানুষদের হাতে জল তুলে দেন তিনি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়িয়ে তাঁর এই উদ্যোগ নজর কাড়ে উপস্থিত সাধারণ মানুষের।
এদিন মতিবুর রহমান সম্প্রীতির বার্তা দিয়ে বলেন,
“হিন্দু-মুসলিম ভাই ভাই। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই একসঙ্গে এই সমাজে বসবাস করি। মিলেমিশে থাকাই আমাদের শক্তি।”
স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ শুধু মানবিকতার পরিচয় নয়, বরং সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তাকে আরও শক্তিশালী করেছে।
রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে বিভাজনের অভিযোগ সামনে আসে, সেখানে মতিবুর রহমানের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই।